বঙ্গবন্ধু শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ‍্যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেনঃ সুজিত রায় নন্দী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বঙ্গবন্ধু শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ‍্যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেনঃ সুজিত রায় নন্দী : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার প্রেরণা: মির্জা ফখরুল ঝিনাইদহে নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের উদ্ধার হওয়া নিয়ে তদন্ত শুরু বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা

বঙ্গবন্ধু শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ‍্যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেনঃ সুজিত রায় নন্দী

হিমেল মিত্র- সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
https://www.sristy.net/wp-content/uploads/2023/05/1683381204241.jpg

বঙ্গবন্ধু শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ‍্যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন বললেন সুজিত রায় নন্দী

আজ ( ১২ আগস্ট) শনিবার সকালে চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন।

শিক্ষা ছাড়া জাতির উন্নতি যে সম্ভব নয়, তা অনুধাবন করেছিলেন বঙ্গবন্ধু। তাই তিনি একটি শিক্ষিত জাতির স্বপ্ন দেখেছিলেন।

আজ ( ১২ আগস্ট) শনিবার সকালে চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে আয়োজিত এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্নের মৃত্যু ঘটাতে পারেনি। উন্নয়নের স্বপ্নসারথী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা জাতির পিতার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ কর্মের মাধ্যমে প্রতিফলিত করে তার স্বপ্নের অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( চাঁদপুর সদে সার্কেল) মোঃ ইয়াসিন আরাফাত ,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন, হরুনুর অর রশিদ তালুকদার, আব্দুল হান্নান মিয়াজী, সেলিম পাটওয়ারী, ইব্রাহিম খানসহ কলেজ শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!