ফেনীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সংবাদ সম্মেলন
ফেনী জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে মঙ্গলবার ২৮ মে সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. সিহাব উদ্দিন। উপস্থিত ছিলেন মেডিকেল ও ডা. ইমাম হোসেন, মির্জা মিনহাজুল ইসলাম এবং ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
১ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
ফেনী জেলার ১ হাজার ১৪২ টি স্থায়ী ও অস্থায়ী, ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য সহযোগী সংস্থার সহযোগিতায বাস স্টেশন, রে়ল স্টেশন সমূহে ও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকল শিশুদেরকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানে হবে।
তিনি আরো জানান, অস্থায়ী কেন্দ্র ১ হাজার ১৩০টি, স্থায়ী কেন্দ্র ৮টি এবং ভ্রাম্যমাণ কেন্দ্র ৪টি সহমোট ১ হাজার ১৪২টি একযােগে কাজ করবে। ফেনীর সকল গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিরা সহ অনেকে উপস্থিত ছিলেন উক্ত সংবাদ সম্মেলনে।
Leave a Reply