ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে পরকীয়া প্রেমিকাসহ জনতার হাতে শিক্ষক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২ ২৯২ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে পরকীয়া প্রেমিকাসহ জনতার হাতে শিক্ষক আটক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সরকারী (জাতীয়করণকৃত) প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক রাতের আধারে পরকীয়া প্রেমিকার সাথে মিলিত হতে গিয়ে জনতার হাতে ধরা পরেছে।পরে আটক শিক্ষককে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার(৭সেপ্টেম্বর)উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব ফকিরপাড়া জকুরটল এলাকায়।

জানা গেছে, পুর্ব ফকিরপাড়া জকুরটল এলাকার তাজুল ইসলাম ঢাকায় চাকুরী করার সুবাদে তার স্ত্রী জান্নাতী বেগম (২৭) সন্তানসহ বাড়ীতে একা থাকেন।উপজেলার উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের আফতাব উদ্দিন খন্দকারের ছেলে দুই সন্তানের জনক নুরুজ্জামান খন্দকার (৪৮) ওই নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। স্বামী বাড়ীতে না থাকায় দীর্ঘদিন ধরে মেলামেশা চলতে থাকে। শিক্ষক নুরুজ্জামান বুধবার গভীর রাতে আবারও পরকীয়া প্রেমিকার সাথে মিলিত হতে যান। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে গভীর রাতে ওই নারীর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ওই শিক্ষককে আটক করে। ঘটনাটি থানায় জানালে, ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে এবং প্রেমিকা জান্নাতী বেগমকে হেফাজতে নেয়।

ওই নারীর আত্বীয় রবিউল ইসলাম জানান,দীর্ঘ দিন থেকে শিক্ষক নুরুজ্জামান আমার ভাগ্নির সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে আসছে। এখন আমরা মামলা করার জন্য থানায় এসেছি। ওই শিক্ষককের উপযুক্ত বিচার চাই।

প্রেমিকা জান্নাতী বেগম জানান, শিক্ষক নুরুজ্জামান বিয়ে করার কথা বলে দীর্ঘদিন থেকে আমার সাথে সম্পর্ক করে আসছে।

উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাবেদ আলী জানান, শুনেছি নারীঘটিত কারণে সহকারী শিক্ষক নুরুজ্জামান খন্দকার ফুলবাড়ী থানা হাজতে আটক আছেন। আজ ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ে উপস্থিত হননি। তাই শিক্ষক হাজিরা খাতায় তার স্বাক্ষরের জায়গায় অনুপস্থিত লেখা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার আশরাফুজ্জামান জানান,বিষয়টি আমি শুনেছি। পরবর্তিতে আইগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে শিক্ষক নুরুজ্জামানের প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, শিক্ষক নুরুজ্জামানের স্বভাব চরিত্র ভালো নয়। এর আগেও তিনি তারই এলাকার এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে মোটা অংকের টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছিলেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান (ওসি) জানান, শিক্ষক ও ভিকটিম থানায় রয়েছেন। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে পরকীয়া প্রেমিকাসহ জনতার হাতে শিক্ষক আটক

আপডেট সময় : ১১:৩০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২