ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ একনেকের ৮তম সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ফুলবাড়ীতে মাদকসহ ৫ নারী মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৬৭১০ বার পড়া হয়েছে

আটককৃত নারী মাদক কারবারী।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুলবাড়ীতে মাদকসহ ৫ নারী মাদক কারবারী গ্রেপ্তার

ফুলবাড়ীতে মাদকসহ ৫ নারী মাদক কারবারী গ্রেপ্তার।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ ৫ নারী মাদক কারবারী গ্রেপ্তার হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাদেরকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার ৬ জানুয়ারী সকালে ফুলবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।

এসময় ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ঘাসরিয়া গ্রামের ওসমান আলীর স্ত্রী শামসুন্নাহার (৪০) ও মংলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী নুরনাহার বেগম (৪০)। একই সময়ে পুলিশের অপর একটি দল উপজেলার রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে সাড়ে ৭ কেজি গাঁজাসহ ৩ নারী মাদক কারবারীকে গ্রেফতার করে।

পড়ুন>> সাত বিষয়ে ফেল: এসএসসি পরীক্ষার দাবিতে স্কুলে তালা দিলেন নেতার ছেলে

তারা হলেন হাকিমপুর উপজেলার ঘাসরিয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুমি আক্তার (৩১), একই গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী আনজুমা (৫৮) ও একই উপজেলার মংলাপাড়া গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল আক্তার (৪৯)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত নারী মাদক কারবারীদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে মাদকসহ ৫ নারী মাদক কারবারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬