ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

ফুলবাড়ীতে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির ৪০ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ১৬২ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির ৪০ নেতাকর্মীর নামে মামলা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির ৪০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ীতে ছাত্রলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সহসভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ফরহাদ হোসেন টুকু (৪৫) নামে এজাহারনামীয় এক বিএনপি কর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলা হয়েছে। এক আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

এর আগে, গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা শহরের তিনকোনা মোড়ে বিএনপি ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ৭ ছাত্রলীগ কর্মী ও উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকারসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জনাব আলী বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকার (৫৮) ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল (৫০) সহ বিএনপি ও ছাত্রদলের ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল দাবি করেন, ‘বিএনপি নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে উসকানিমূলক স্লোগান দিতে থাকে। আমরা এর প্রতিবাদ করলে সংঘর্ষ হয়। তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমাদের সাত ছাত্রলীগ কর্মী আহত হন।’

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ বিনা উসকানিতে হামলা করেছে। হামলায় ৫/৭ জন গুরুতর আহতসহ আমাদের অন্তত ৪০ জন কর্মী আহত হয়েছেন। উল্টো আমাদের নামে মামলা হয়েছে। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আমাদের খোঁজখবর নিচ্ছেন। আমরা আইনিভাবে মামলা মোকাবিলা করবো।’

প্রধানমন্ত্রী ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ বিষয়ে উপজেলা বিএনপির এই নেতা বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। স্থানীয় প্রশাসনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারাও জানেন আমরা কখনও এ ধরনের স্লোগান দিইনি।’তথ্য সুত্র ও ছবি

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির ৪০ নেতাকর্মীর নামে মামলা

আপডেট সময় : ০৮:২৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩