ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নকাজে ঠিকাদারের গাফিলতি ও তদারকির অভাবে ক্ষুব্ধ ডেপুটি স্পিকার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ ইসরাইলের বিরোধী নেতারা ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে গাঁয়ে পেট্রোল ঢেলে আগুন অস্বাস্থ্যকর পরিবেশ কাউনিয়ায় বেকারির দোকানের ১০ হাজার টাকা জরিমানা অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন

ফুলবাড়ীতে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধু

সাইয়‍্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধু। বাচ্চাদের নাম রাখা হলো আলিফ, লাম, মিম।

উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জাকলাটারী গ্রামের রাজমিস্ত্রী রশিদুল ইসলামের স্ত্রী শারমিন বেগম (১৯) একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লালমনিরহাট জেলা সদরের মনোয়ারা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। শিশু তিনটির মধ্যে দুইটি পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান। একসঙ্গে জন্ম হওয়ায় শিশু তিনটির নাম রাখা হয়েছে আলিফ লাম মিম।

রশিদুলের চাচা আফজাল হোসেন জানান, একটি শিশু অসুস্থ হওয়ায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কারনে প্রসূতি ও সন্তানেরা সেখানেই আছে।

ওই শিশুটির উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে হয়তো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া লাগতে পারে। তবে বাকি দুই শিশু ও তাদের মা সম্পুর্ন সুস্থ আছে।

এদিকে একসাথে তিন সন্তানের জন্ম হওয়ায় পরিবারের সকলেই অনেকটা খুশি। খুশি শিশুদের পিতা রশিদুল ইসলামও। কিন্তু এক সন্তান অসুস্থ হওয়ায় তিনি কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন।

ক্লিনিকের বিল সহ ঔষধপত্রে ইতিমধ্যেই অনেক টাকা খরচ হয়েছে। তার উপর সন্তানদের চিকিৎসা ও খাওয়ার টাকা কিভাবে জোগাড় করবেন সেই চিন্তাই করছেন সারাক্ষণ।

রশিদুল বলেন, রাজ মিস্ত্রির কাজ করে কোন রকমে সংসার চালাই। সন্তানদের জন্মের আগে ও পরে চিকিৎসা খরচে যা জমানো ছিল ইতিমধ্যেই সব শেষ। এখন বাচ্চা দেখতে আসা স্বজনদের সাহায্যে চিকিৎসা ও ঔষধ পথ্য চলছে।

তিনটি সন্তানের খরচ কিভাবে চলবে বুঝে উঠতে পারছি না। যদি সরকারী বেসরকারী সাহায্য পেতাম তাহলে সন্তান তিনটিকে লালন পালন করা সুবিধা হতো।

এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে সহযোগিতার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফুলবাড়ীতে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধু

আপডেট সময় : ০৮:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩