ঢাকা ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিএস প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা ও ফেসলক প্রযুক্তির ব্যবহার পলাতক অপরাধীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার অধিকার নেই: রিজভী জনমিতিক লভ্যাংশের সুবিধা নিলে বিশ্বে মডেল হবে বাংলাদেশ: জহির উদ্দিন অ্যালিস হুয়াং কি চীনা গুপ্তচর? এনভিডিয়া সিইওকে ঘিরে বাড়ছে রহস্য তিন ধাপে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিকল্পনা এনটিআরসিএ’র কাতারের নতুন দুই স্থাপনায় প্রবেশ ও বহির্গমন পয়েন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিস্ফোরক সদৃশ বস্তু, মন্ত্রীকে সরিয়ে নিলো প্রশাসন ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা

ফুলবাড়ীতে আওয়ামী’লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পৃথক পৃথক ভাবে উদযাপন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর
  • আপডেট সময় : ১০:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে

ফুলবাড়ীতে আওয়ামী'লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পৃথক পৃথক ভাবে উদযাপন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুলবাড়ীতে আওয়ামী’লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পৃথক পৃথক ভাবে উদযাপন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথকভাবে কর্মসূচি পালনের মধ্যদিয়ে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দলটির নেতা কর্মীরা। দিবসটি উপলক্ষ‍্যে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ পৃথকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

রোববার সকাল ৮ টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এবং উপজেলা শহীদ মিনার চত্বরে বেলা ১১ টায় পৃথক পৃথকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির শুভসূচনা করা হয়।

পতাকা উত্তোলনের পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের নেতৃত্বে এক গ্রুপ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনের নেতৃত্বে উপজেলা অডিটরিয়ামে অপর গ্রুপ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার আয়োজন করে।

পড়ুন>>জুড়ীতে যুবক খুন : আটক-৪

বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে শহীদ মিনার চত্বরের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাঈদ লোবান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান বাবু, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এজাহার আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শামীমা আক্তার পারুলসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অপরদিকে উপজেলা অডিটরিয়ামে বিকাল ৩ টায়
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়া বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আ.ন.ম ওয়াদুল হক, সাবেক জেলা পরিষদ সদস্য ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আ.লীগের দুই গ্রুপ পৃথক পৃথক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচির আয়োজন করায় সাধারণ মানুষ ও নেতা কর্মীদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিভিন্নজন বিভিন্ন জনের বক্তব্যে তুলে ধরেন উপজেলা নির্বাচনে কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্যের কারণে আজ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পৃথক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

পৃথক পৃথক অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন ও সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুলবাড়ীতে আওয়ামী’লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পৃথক পৃথক ভাবে উদযাপন

আপডেট সময় : ১০:২২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪