পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে নেতা, একই ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ মায়ের দায়ের কোপে মাদকাসক্ত ছেলের মৃত‍্যু বিশ্বাসযোগ্য সাংবাদিক হতে হবে: ফারুক ওয়াসিফ

পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড
পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড

 

 

পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড

 

 

পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড।
মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবনের ভেতর থেকে ধোঁয়া উঠে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়। পরে ফায়ারসার্ভিসের একটি দল দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।

 

 

প্রাথমিকভাবে জানা যায়, বাসভবনে অবস্থিত শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রটির বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাসভবনের ডাইনিং স্পেসটিতে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছে ফায়ারসার্ভিস।

পড়ুন>>পূর্বের মত টাংগুয়ার হাওরে দায়িত্বশীলদের অবহেলা দেখতে চাই না

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে।

 

এদিকে, বাসভবনে নিজে একা থাকেন বলে জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, খবর পাওয়া মাত্রই বাসভবনে এসে দেখি আগুন জ্বলছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!