ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

পাইকগাছায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনপ্রতিনিধি সচিব ও স্থানীয় জনগণের করণীয় বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ২৩১ বার পড়া হয়েছে

পাইকগাছায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনপ্রতিনিধি সচিব ও স্থানীয় জনগণের করণীয় বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাইকগাছা খুলনা থেকে শেখ খায়রুল ইসলাম : খুলনার পাইকগাছায় দুদিন ব্যাপী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি, ইউনিয়ন সচিব ও স্থানীয় জনগণের করণীয় বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(৩০ আগস্ট)সকালে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন বিষয়ক কমিটি এ অনুষ্ঠান বাস্তবায়ন করেন।এতে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি সচিবসহ ৭০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু  প্রশিক্ষণের উদ্বোধন করেন। এবং উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দিন ফিরোজ বুলু  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর মোঃ হাফিজুর রহমান সরকার  প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে বাল্য বিবাহ, এর কুফল ও প্রতিরোধে করণীয়, অপরাধের দন্ড সমূহ, যৌতুকের ধারনা ও প্রতিরোধের উপায়, করণীয়, মারধর করে জখম করলে সংশ্লিষ্ট থানার করণীয়, নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, প্রতিরোধের উপায় এবং অপরাধের দন্ডসমূহ, ইভ টিজিং, এর কুফল, প্রতিরোধের উপায় মহিলা দপ্তরে করণীয়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তরে কাজ সমূহ বিশদভাবে আলোকপাত করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাইকগাছায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনপ্রতিনিধি সচিব ও স্থানীয় জনগণের করণীয় বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট সময় : ১১:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২