পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৮:৩৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের দাফন সম্পন্ন
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-পাইকগাছায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাযা শেষে ৮নং রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের বাসিন্দার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন গাজী’র (৭২) দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে স্থানীয় ঈদগাঁও মাঠে জানাযা পূর্বে মরহুমের কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করে গার্ড অব প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময় ওসি মো. ওবাইদুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. মজিদ গোলদার, সবুর সরদার, ফয়জুল্লাহ, আমীর আলী সরদার, রওশান আলী, আরিজুল শেখ, সোহরাব উদ্দিন, শাহাজাহান মোড়ল, মুক্তিযোদ্ধা’র পরিবারের সদস্য, ইউপি সদস্যগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তিনি বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে মঙ্গলবার দুপুর ৩টার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























