পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে রাশিয়ায় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের গোপন সফর নিয়ে জল্পনা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৭ আগস্ট প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সৃষ্টি জবস ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) জনবল নিয়োগে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ফাউন্ডেশনে ১১তম গ্রেডে ৩৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর আগে ২৪ মার্চ ২ ক্যাটাগরির পদে ১ হাজার ৩৩০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ৩৩৫

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ বাণিজ্যে স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।

আবেদনের বয়স: ৩১ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

আবেদন যেভাবে:

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও বিজ্ঞপ্তি   এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ বা অন্য অপারেটর থেকে ০১৫০০১২১১২১-৯ পর্যন্ত কল অথবা http://alljobs.query@teletalk.com.bdঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১৬৮ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!