পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সার বিতরণে গড়িমসি করায় গুদাম ভেঙে সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষকরা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে নিয়োগ: আবেদনের বিস্তারিত

পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

“মাদকমুক্ত যুব সমাজের প্রত্যাশায়”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা নামে সামাজিক সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পত্নীতলা উপজেলার পলিপাড়া গ্রামে বিকেল ৫ টায় ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা সামাজিক সংগঠনের আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও মেঘলা এন্টার প্রাইজের ব্যবস্থাপক আরাফার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার মোজাফ্ফর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝরণা, পত্নীতলা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, হাঙ্গার প্রজেক্ট এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও মানবাধিকার কর্মী আবু হোসেন, ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা সংগঠনের সভাপতি এসকে মোহাম্মাদ আলী সাজু প্রমুখ।

এসময় সংগঠনের সকল সদস্য ও গ্রামের শতাধীক লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সামাজিক সংগঠনটি দীর্ঘ কয়েক বছর ধরে তরুণদের বিপথগামি হতে বিরত রাখা, শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থধারায় সামাজিকীকরণে নানামুখি উদ্যোগ গ্রহণ করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!