পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

চাপাই নবাবগঞ্জ থেকে সেলিম রেজা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ-এর পক্ষ থেকে কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৩ উপলক্ষ্যে দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রত্যেককে এক কেজি পোলাওয়ের চাল, এক লিটার সয়াবিন তেল, এক প্যাকেট লাচ্ছা সেমাই ও এক প্যাকেট সেমাই, এক পিস সাবান, একটা নুডুলস, চিনি এক কেজি, পেঁয়াজ এক কেজি, মসুর ডাল এক কেজি, পাউডার দুধ ৭৫ গ্রাম, মসলা, বুন্দিয়া, কিসমিস ৫০ গ্রাম, লবণ ১ কেজি ও এক কেজি করে আলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন।

আরও উপস্থিত ছিলেন জনাব দেবেন্দ্র নাথ উরাঁও, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ,জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চাঁপাইনবাবগঞ্জ, জনাব মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),

চাঁপাইনবাবগঞ্জ নেজারত ডেপুটি কালেক্টর তৌফিক আজিজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় সর্বমোট ১০০ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!