পত্নীতলা উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পত্নীতলা উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

পত্নীতলা উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
বক্তব‍্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায়বিষয়ক সম্পাদক নজমুলক হক

 

 

পত্নীতলা উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত

 

প্রায় এক যুগ পর নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোকছেদুল হক ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক দুটি পদে নজরুল ইসলাম ও রমজান আলী নির্বাচিত হয়েছেন।

 

 

 

আজ সোমবার সন্ধ্যায় নজিপুর মিনি স্টেডিয়াম মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটাভুটি শেষে কমিটির নাম ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক। এর আগে সকাল ১০টা থেকে পত্নীতলা উপজেলা বিএনপির নতুন নেতত্ব গঠনের লক্ষ্যে নজিপুর সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসায় কাউন্সিলর ডেলিগেটদের অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত।

 

দীর্ঘদিন পর কাউন্সিলকে ঘিরে দলটির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। এর আগে কয়েক দিন ধরে দলীয় পদপ্রত্যাশীরা শহর ও গ্রামে মাইকিং করে প্রচার-প্রচারণা করেছেন।

 

পত্নীতলা উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে মোকছেদুল হক ও নওশাদ আলী বিশ্বাস ও আব্দুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফারুক, আবু ইউসুফ ও তোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া সাংগঠনিক দুটি পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির মোট ৭৩৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৮২জন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন জেলা বিএনপির সদস্য এমদাদুল হক মুকুল।

পড়ুন>> গণহত‍্যা মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ও অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান গ্রেপ্তার

 

সম্মেলনের ভোটাভুটি পর্ব শেষে বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপির আহবায়ক আক্কাস আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায়বিষয়ক সম্পাদক নজমুলক হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক।

 

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মামুনুর রহমান রিপন প্রমুখ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!