পত্নীতলায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পত্নীতলায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

পত্নীতলায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

নাটোর থেকে বেল্লাল হোসেন বাবু
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
পত্নীতলায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

নওগাঁর পত্নীতলায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খরাইল মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ছাত্রের নাম অনন্ত উরাও (১৬)। সে শিহাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের হরেন উরাও এর ছেলে। সে শিহাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার।

নিহত অনন্ত শিহাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের হরেন উরাও এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার কাঁটাবাড়ী এলাকা বার্নির মেলা দেখা শেষে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিল নিহত অনন্ত।

পথিমধ্যে খড়াইল মোড়ে ঐ ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে সে ভ্যান থেকে নেমে ভ্যানটিকে ধাক্কা দিচ্ছিল।

এ সময় পেছন থেকে একটি দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ওই ভ্যানে থাকা অন্য যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!