নৌকা কে পেল তা মুখ্য নয় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে -বাণিজ্য মন্ত্রী
- আপডেট সময় : ০৯:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ২৯৪ বার পড়া হয়েছে
নৌকা কে পেল তা মুখ্য নয় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। বললেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী।
তিনি আরও বলেছেন নৌকা কে পেল তা মুখ্য নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবেন তাকেই ভোট দিয়ে বিজয়ী করে এমপি বানাতে হবে।
দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করে শেখ হাসিনা কে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে শোক কে শক্তিতে রুপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এক হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে।
আওয়ামী লীগের সমস্ত শক্তির উৎস্য নেতৃমুলের নেতা কর্মীরা তারাই আওয়ামী লীগের প্রাণ ভোমরা আমরা বড় বড় নেতারা বেঈমানী করতে পারি কিন্তু মাঠের নেতা কর্মীরা কখনো আওয়ামী লীগের সাথে বেঈমানী করে নাই তৃণমূলের নেতা কর্মীদের সোচ্চার থেকে অপশক্তিকে রুখে দিয়ে আওয়ামী লীগ কে আবারো ক্ষমতায় আনতে হবে।
যারা পাকিস্তান কে ভালো বাসে তারা আবারো মাথা চারা দিয়ে ওঠেছে রাস্তা বন্ধ করছে, গাড়ি জ্বালাও পোড়াও শুরু করেছে তারা চায় না বাংলাদেশ টা ভালো থাকুক।
আমরা বঙ্গবন্ধুর আর্দশের মানুষ তাকে অনুসরণ করে সামনে এগিয়ে যাব আওয়ামী লীগ সরকার কে আবার ক্ষমতায় আনবো।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি মঙ্গলবার সন্ধ্যায় কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আবদুল হাকিম,
হারাগাছ পৌর সভার সাবেক মেয়র মুহাঃ হাকিবুর রহমান, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন, হারাগাছ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জামিল আকতার,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, মেনাজ উদ্দিন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার পূর্বে একটি শোক র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। সব শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























