নীলফামারী পৌরসভার উদ্যোগে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
- আপডেট সময় : ১১:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
নীলফামারী পৌরসভার উদ্যোগে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে নীলফামারী পৌরসভার উদ্যোগে। বৃহস্পতিবার বিকেলে (১৭জুলাই) শহরের কুখাপাড়াস্থ ঘটনাস্থলে গিয়ে প্রত্যেক পরিবারকে ২৫হাজার করে টাকার চেক তুলে দেন নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম।
এ সময় পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা এবিএম গোলাম মোস্তফা, পৌরসভার প্রধান সহকারী আমিরুল হক ও অফিস সহকারী রানা ইসলাম উপস্থিত ছিলেন।
পড়ুন>> নওগাঁয় জামায়াতের উদ্যোগে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পৌর প্রশাসক ও নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে
সর্বস্ব হারিয়েছেন পরিবারগুলো। পৌরসভার জরুরী ত্রাণ তহবিল হতে পরিবারগুলোকে ১লাখ ২৫হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রসঙ্গত বুধবার দুপুরে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। এতে আবু বকর সিদ্দিক, নুর আলম সিদ্দিক, শাহিনুর আলম, সহিদার রহমান সহিদ ও রতন আলীর আটটি ঘর ভষ্মিভুত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় পরিবারগুলোর।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























