নীলফামারীতে মাদকসহ ৩জন মাদক কারবারি আটক
- আপডেট সময় : ১১:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে
নীলফামারীতে মাদকসহ ৩জন মাদক কারবারি আটক করেছে থানা পুলিশ। ১৫০ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এরা নীলফামারী সদরের ২জন অপরজন ডিমলার।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার হাড়োয়া মিশন এলাকার ইদ্রিস আলীর ছেলে মোঃ খোকন (৩১) ও মোঃ ঝন্টু মিয়া (৩৩) এবং ডিমলায় গ্রেপ্তারকৃত হলেন উপজেলার মধ্য ছাতনাই ময়দানের ডাঙা গ্রামের মোঃ ফরজান হোসেনের ছেলে রঞ্জু সরকার (৩৫)।
নীলফামারী সদরে গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার হাড়োয়া মিশন এলাকার ইদ্রিস আলীর ছেলে মোঃ খোকন (৩১) ও মোঃ ঝন্টু মিয়া (৩৩) এবং ডিমলায় গ্রেপ্তারকৃত হলেন উপজেলার মধ্য ছাতনাই ময়দানের ডাঙা গ্রামের মোঃ ফরজান হোসেনের ছেলে রঞ্জু সরকার (৩৫)
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ রওশন কবির বলেন, ‘উপজেলার বন্দরখরি বাড়ি এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা রঞ্জু সরকারকে গ্রেপ্তার করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার বলেন,’অভিযান পরিচালনা করে খোকন ও মোঃ ঝন্টু মিয়ার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১২০০০টাকা।
এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























