নীলফামারীতে নিখোঁজ শিশুর গলা কাটা লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে
নীলফামারীতে নিখোঁজের একদিন পর শাহরিয়ার শিহাব (১২) নামে এক শিশুর গলাকাটা লাশের সন্ধান পেয়েছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০ টার দিকে জেলা সদরের বাইপাস সড়কের সরকারের মোড় এলাকার একটি ধান ক্ষেত ওই শিশুর মরদেহের সন্ধান পাওয়া যায়।
এর আগে গতকাল শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ধান ক্ষেতের সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে গিয়ে নিখোঁজ হয় শিহাব।
এরপর আত্মীয়-স্বজনে বাড়িতে খোঁজাখুঁজির পর সন্ধান না পাওয়া আজ সকালে সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির বাবা এরশাদুল। শিহাব নীলফামারী ক্যাডেট একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় টিভি মেকানিক হোসেন আলী তাঁর জমিতে পানি দেওয়ার সময় মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানোর পর পুলিশকে খবর দেওয়া হয়।
ধানখেতে মরদেহের সন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুক্তারুল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে।’
পড়ুন >>নীলফামারীতে বুড়িতিস্তা নদী খননে বাধা জখম ৫
ওসি বলেন, ‘শিশুটির গলা কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়েছে
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























One thought on “নীলফামারীতে নিখোঁজ শিশুর গলা কাটা লাশ উদ্ধার”