ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর আপিলের সময় শেষ, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বাড়াতে মিন্টুর আহ্বান

নিউইয়র্কের সায়রাকাসে গুলি-ছুরিকাঘাতে আহত-১৩

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ১০:২১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২৯২ বার পড়া হয়েছে

নিউইয়র্কের সায়রাকাসে গুলি-ছুরিকাঘাতে আহত-১৩

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সায়রাকাসে গুলি-ছুরিকাঘাতে ১৩ জন আহত হয়েছে।

নিউইয়র্কের সায়রাকাসে গুলি, ছুরিকাঘাত এবং গাড়ির ধাক্কায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১১ জুন) মধ্যরাতে গোলাগুলি এবং ছুরি হামলার ঘটনা ঘটে বলে জানায় সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট।

সায়রাকাসের পুলিশের মুখপাত্র লেফটেনেন্ট ম্যাথু ম্যালিনোস্কি একটি বিবৃতিতে জানিয়েছেন, শহরের ডেভিস স্ট্রিটের ১০০ ব্লকে জড়ো হয়েছিলেন কয়েকশ তরুণ-তরুণী।

রাত ১২টা ২২ মিনিটের দিকে ওই স্থানে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। সে সময় চারজন গুলিবিদ্ধ, ছয়জন ছুরিকাহত এবং তিনজন গাড়ির ধাক্কায় আহত হন। আহতদের মধ্যে তিনজন হলেন তরুণ। আর বাকি ১০ জন তরুণী। তাদের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। খবর বাপসনিঊজ।

পুলিশের এ মুখপাত্র আরও জানিয়েছেন, আহত সবার অবস্থা স্থিতিশীল এবং তাদের মধ্যে কারও মৃত্যুর শঙ্কা নেই।

যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ১৭, ২০ ও ২২ বছর বয়সী তিন তরুণী আর ২০ বছর বয়সী এক তরুণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন দেখে এখানে পার্টির জন্য জড়ো হয়েছিলেন এসব তরুণ-তরুণীরা।

স্থানীয় সংবাদমাধ্যম সায়রাকাস.কমের সঙ্গে এক বাসিন্দা জানিয়েছেন, মধ্যরাতের ঠিক আগ মুহূর্তে সেখানে একটি ঝগড়ার সূত্রপাত হয়।

বিষয়টি তখনই মিমাংসা হয়ে যায়। কিন্তু এর ২০ মিনিট পর সেখানে গুলির শব্দ শোনা যায়।

যে পার্টিতে এমন রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে, সেটির কোনো অনুমতি ছিল না বলে জানিয়েছেন সায়রাকাসের পুলিশ প্রধান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিউইয়র্কের সায়রাকাসে গুলি-ছুরিকাঘাতে আহত-১৩

আপডেট সময় : ১০:২১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩