নাগেশ্বরীতে সরকারি রাস্তা উদ্ধারের জন্য বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে সরকারি রাস্তা উদ্ধারের জন্য বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি রাস্তা উদ্ধারের জন্য বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯ নং ওয়ার্ড ডায়নারপাড় এলাকায় দীর্ঘদিন যাবত সরকারি রাস্তা স্থানীয় কুচক্রী মহল বেদখল করে রাখে। ফলে স্থানীয় শত শত মানুষের চলাচলের ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
বিভিন্নভাবে স্থানীয় জনগণ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেও ফল পাইনি বলে জানায় স্থানীয় মহৎ মাওলানা জায়েদূর রহমান। নিরুপায় হয়ে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী রাস্তা উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন বরাবরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসে।
পড়ুন>>কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা প্রশাসনের সামনে একটি সমাবেশ করেছে। এ সময় বক্তব্য রাখেন মাওলানা জায়দুর রহমান। তিনি বলেন দীর্ঘদিনের দাবি পূরণের জন্য আমরা সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করি,
জনগণের দাবি আদায় না হওয়ার কারণে আজকে আমরা বিক্ষোভ মিছিল করে উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ করি। উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এলাকাবাসীকে আশ্বাস দিয়ে বলেন, ৭কর্ম দিবস এর মধ্যে অফিসিয়াল নিয়ম নীতি মেনে রাস্তা উদ্ধার করে দেয়ার আশ্বাস দেয়।
সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া কর্মী বৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























