ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল

নাগেশ্বরীতে বিয়ের দাবিতে তরুণীর অনশন: প্রেমিকসহ পরিবার পলাতক

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ০৫:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৩৯৮৪২ বার পড়া হয়েছে

নাগেশ্বরীতে বিয়ের দাবিতে তরুণীর অনশন: প্রেমিকসহ পরিবার পলাতক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরীতে বিয়ের দাবিতে তরুণীর অনশন: প্রেমিকসহ পরিবার পলাতক

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পৌরসভার ৬নং ওয়ার্ড মেছনির পাড় এলাকায় বিয়ের দাবিতে ভোলানাথ নামের এক হিন্দু যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন নড়াইল থেকে আসা এক মুসলিম তরুণী।

গতকাল সোমবার থেকে ওই যুবকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন তরুণী ।

​

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের ওই তরুণীর সাথে নাগেশ্বরীর মেছনির পাড় এলাকার ধেরেন্দ্র নাথ (ধেরেন) এর পুত্র ভোলানাথের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর দাবি গত ২১মে, প্রায় দুই বছর আগে তারা সনাতন (হিন্দু) ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী পরিচয়ে গাজীপুরের একটি ভাড়া বাসায় দীর্ঘদিন একসাথে সংসার করে আসছিল।

​পড়ুন>> ঠাকুরগাঁওয়ে বিরল বিষ্ণুমূর্তি উদ্ধার: গ্রেপ্তার-২ 

অনশনরত তরুণী প্রতিবেদককে জানান, ভোলা আমার সাথে প্রতারণা করেছে। “আমরা দুই বছর ধরে গাজীপুরে একসাথে সংসার করছি। কিন্তু সম্প্রতি ভোলানাথ আমাদের বিয়ের বিষয়টি অস্বীকার করে এবং তার মায়ের অসুস্থতার কথা বলে আমাকে ফেলে রেখে পালিয়ে নিজের গ্রামের বাড়িতে চলে আসে। আমি চাই সে মুসলিম হয়ে আমার সাথে সংসার করতে।

নিরুপায় হয়ে আমি আমার অধিকার আদায়ের জন্য নড়াইল থেকে এখানে এসে ভোলার বাড়িতে অনশন করছি। ও আমাকে স্ত্রী হিসেবে মেনে না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।”

​পড়ুন>>কালীগঞ্জের কালোজাদুর গুজবে বিদ‍্যালয়ের ক্লাস বর্জন ও মানববন্ধন

এদিকে তরুণী বাড়িতে আসার পর থেকেই অভিযুক্ত যুবক ভোলানাথ ও তার পরিবার বাড়ি থেকে আত্মগোপন করেন। ভোলানাথের পরিবারের সদস্যরা এ বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি। বিয়ের প্রমান দেখতে চাইলে ছবি ভিডিও ছাড়া কোন লিখিত কাগজ দিতে পারে নাই। তরুণী নড়াইল সদরের তুলারাম পুর ডাকঘরের চাছরা গ্রামের লিকু মিয়ার মেয়ে।

পরবর্তীতে মেয়েটির নিরাপত্তার জন্য পাশের বাড়ির আজিজার রহমান মেকার তার বাড়িতে আশ্রয় দেয়। আজিজার রহমান বলেন, যেহেতু তার দাবি অনুযায়ী ভোলা তার স্বামী। আর ভোলা সহ তার পরিবার পলাতক তাই আমি মেয়েটিকে থানায় নিয়ে নিরাপদে বা তার অভিভাবকদের হাতে তুলে দিতে চাই।

ওই তরুণীর বাবা মায়ের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের ফোনে পাওয়া যায় নি।

এ ব্যপারে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানায়, বিষয়টি আমি শুনেছি, স্থানীয় মহৎপ্রাণ, মেম্বার, চেয়ারম্যান বিষয়টি দেখবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে বিয়ের দাবিতে তরুণীর অনশন: প্রেমিকসহ পরিবার পলাতক

আপডেট সময় : ০৫:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬