ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি, তলিয়ে গেছে রাস্তা ঘাট

নাগেশ্বরী থেকে মো: মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ০৭:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে

নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি, তলিয়ে গেছে রাস্তা ঘাট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি, তলিয়ে গেছে রাস্তা ঘাট। পানির নিচে তলিয়ে আছে অসংখ্য কাচাঁ পাকা রাস্তা, বীজতলাসহ পাট ক্ষেত ।

গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে উপজেলার নারায়ণপুর, নুনখাওয়া, কেদার, বল্লভেরখাস, ভিতরবন্দ, কচাকাটা, বেরুবাড়ীসহ প্রায় ৯াট ইউনিয়নের উপর দিয়ে প্রবাহমান ব্রম্মপুত্র, দুধকুমর, গঙ্গাধর ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

পানির নিচে তলিয়ে আছে অসংখ্য কাচাঁ পাকা রাস্তা, বীজতলাসহ পাট ক্ষেত । এদিকে শিশু খাদ্যে, গো খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। পানি বন্দি এলাকায় মানুষের দুর্ভোগ বেরেই চলছে। কৃষকের পাট, বীজতলাসহ বিভিন্ন শাক সবজি নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে হাজার হাজার কৃষক ।

যোগাযোগের ব্যবস্থা না থাকায় কলাগাছের ভেলা ও ডিঙ্গি নৌকা যোগে সংগ্রহ করছে গো-খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী। এছাড়াও শত শত বানভাষি মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।

উপজেলার চর কাপনা, চর বেরুবাড়ী,মাঝিয়ালীর চর, চর শইলমারী, অষ্টাআশির চর, ঝুনকার চর, পদ্মার চরের বন্যা দুর্গত মানুষ ঔষধসহ সরকারী বেসরকারী ত্রাণ সহায়তার অপেক্ষায় দিন কাটাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্থ ও পানিতে আটকে পড়া লোকজন ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসার আকুতি প্রকাশ করছেন।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, আমরা বর্তমানে রায়গঞ্জ ও বামনডাঙ্গার ফান্দের চর পরিদর্শন করেছি। এ পর্যন্ত তিন শত পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। তবে ত্রানসহায়তা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি, তলিয়ে গেছে রাস্তা ঘাট

আপডেট সময় : ০৭:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩