নাগেশ্বরীতে ঘুষের টাকা ফেরত পেতে ভুমি অফিস ঘেরাও: তহশিলদারের পদত্যাগ
- আপডেট সময় : ০৯:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে ঘুষের টাকা ফেরত পেতে ভুমি অফিস ঘেরাও: তহশিলদারের পদত্যাগ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘুষের টাকা ফেরত পেতে ইউনিয়ন ভুমি অফিস ঘেরাও করেন স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা।
তথ্য সুত্রে জানাগেছে, দীর্ঘদিন থেকে কেদার ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাসেল আহমেদ দলীয় প্রভাব খাটিয়ে অনিয়মিত অফিস করতেন।
এছাড়াও খাজনা খারিজে নিয়ম বহির্ভূত ঘুষের টাকা গ্রহণ করতেন। এতে করে মানুষ অতিষ্ঠ হয়ে পরে।
এক পর্যায়ে সে নিয়মিত অফিস না করার কারণে সাধারণ গ্রাহকদের হয়রানি বৃদ্ধি পায়। আজ বুধবার ২১আগষ্ট মোহাম্মদ রাসেল আহমেদ অফিসে গেলে সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও ভুক্তভোগী তার নিকট ঘুষের টাকা ফেরত দাবি করেন।
এক পর্যায়ে জনগণের উপস্থিতি বৃদ্ধি পেলে কচাকাটা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় মহতগণ তাকে নিরাপত্তা দেয় এবং উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানায়, উপস্থিত ছাত্রদের কথা শুনেছি এবং অভিযুক্ত ইউনিয়ন ভুমি কর্মকর্তা সচিব বরাবরে পদত্যাগপত্র দেয়।
এছাড়াও অভিযুক্ত মোহাম্মদ রাসেল আহমেদ উপস্থিত বিভিন্ন গ্রাহকদের নিকট থেকে অবৈধ ভাবে নেয়া প্রায় ১৩ লক্ষ টাকা ফেরত দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























