ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

নাগেশ্বরীতে কবি রাধাপদ রায় হামলার শিকার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ৩০৩ বার পড়া হয়েছে

নাগেশ্বরীতে কবি রাধাপদ রায় হামলার শিকার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কবি রাধাপদ রায় হামলার শিকার হয়েছেন।

নাগেশ্বরী উপজেলায় কবি রাধাপদ রায়ের (৮০) ওপর হামলার ঘটনা ঘটেছে।এতে তিনি গুরুতর আহত হন।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় তিনি নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে নিজ গ্রামে কবির ওপর হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিবেশী রফিকুল ইসলাম (৩৮) নামে যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। কী কারণে হামলা করেছে নিশ্চিত করে বলতে পারেননি। তবে প্রায় ছয় মাস আগে রফিকুলের বড় ভাইয়ের সঙ্গে কবির বাগবিতণ্ডা হয়েছে। সে কারণে হামলার শিকার হতে পারেন বলে ধারণা করছেন তিনি।

রফিকুল ওই ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন রফিকুল।

হামলার ঘটনায় কবির ছেলে যুগল চন্দ্র রায় বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের নামে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত কবি রাধাপদ রায় বলেন, শনিবার সকালে বাড়ির পাশের ডুবুরির ব্রিজের পাড়ে রফিকুল হঠাৎ করে আমার ওপর হামলা চালায়। আমার ঘাড়ে ও পিঠে বেধম মারপিট করে। পিঠের অনেক স্থানে ফেটে ক্ষত হয়েছে।

কী কারণে হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, জানি না কেন সে হামলা করছে। ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।

কবির ছেলে যুগল চন্দ্র রায় বলেন, থানায় অভিযোগ করেছি। এই জঘন্য হামলার বিচার চাই আমি।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ঘটনা শুনে হাসপাতালে গিয়ে কবির সঙ্গে কথা বলেছি। ঘটনায় আমরা একটা অভিযোগ পেয়েছি। মামলা হবে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে কবি রাধাপদ রায় হামলার শিকার

আপডেট সময় : ০৭:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩