নাগেশ্বরীতে ইসলামি শ্রমিক আন্দোলনের কমিটি গঠন
- আপডেট সময় : ০৭:৪৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামি শ্রমিক আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটিতে ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল লতিফ, সাঃসম্পাদক গোলাম আজম নির্বাচিত হয়েছেন।
বুধবার দুপুর ২ টায় নাগেশ্বরী দারুন নাজাত জামে মসজিদে আলোচনা সভায় ২৩সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
জেলা কমিটির সভাপতি আনছার আলী রয়েলের উপস্থিতিতে জেলা কমিটির সদস্য মাহাতাব আলীর প্রস্তাবে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ আব্দুল লতিফ সভাপতি ও মোঃ গোলাম আজমকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়।
ইসলামী আন্দোলন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, নব নির্বাচিত একজন যোগ্য সভাপতি পেয়ে আমাদের দলের কাজ বেগবান হবে।
উপজেলা শাখার মোজাহিদ কমিটির সাধারণ সম্পাদক বলেন, ১৯৮৭ সালের পর এমন স্বক্রিয় কমিটি ও সভাপতি আমরা পাইনি। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম আজম বলেন, নির্বাচিত কমিটি ও সভাপতি পেয়ে দলের কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে যাবে।
কমিটি গঠনের পর উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ স্বাগত জানায়। ইসলামী আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন, তাবে কোন মন্তব্য করতে রাজি হননি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























