মক্কায় হুথিদের হামলা চেষ্টা: তীব্র নিন্দা কাতারের
- আপডেট সময় : ০৯:৪১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
মক্কায় হুথিদের হামলা চেষ্টা: তীব্র নিন্দা কাতারের
পবিত্র নগরী মক্কায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা চালানোর প্রচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে একটি ‘লজ্জাজনক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।
নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা
কাতারের বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও পবিত্রতা ক্ষুণ্ন করা এবং তীর্থযাত্রীদের জীবনকে হুমকির মুখে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সৌদি আরবের সার্বভৌমত্ব, নিজেদের ভূখণ্ড, ইসলামি পবিত্র নিদর্শন এবং সেখানে অবস্থানরত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রিয়াদের গৃহীত যেকোনো পদক্ষেপের প্রতি কাতার পূর্ণ সংহতি প্রকাশ করেছে।
পড়ুন>>মক্কার দিকে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মক্কার অভিমুখে হুথিদের ছোড়া একটি ড্রোন তারা মাঝপথেই শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে পবিত্র এই নগরীতে হামলার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে হুথি বিদ্রোহীরা; তারা সৌদি আরবের এই দাবিকে ‘ন্যক্কারজনক মিথ্যা’ বলে অভিহিত করেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















