নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনয়ন পাওয়ায় শুকরিয়ার নামাজ আদায় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনয়ন পাওয়ায় শুকরিয়ার নামাজ আদায় : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনয়ন পাওয়ায় শুকরিয়ার নামাজ আদায়

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনয়ন পাওয়ায় শুকরিয়ার নামাজ আদায়
নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনয়ন পাওয়ায় শুকরিয়ার নামাজ আদায়

নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনয়ন পাওয়ায় শুকরিয়ার নামাজ আদায়

নওগাঁ-৩ আসনে বিএনপি মনোনয়ন পাওয়ায় শুকরিয়ার নামাজ আদায় করলেন ফজলে হুদা বাবুল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

 

মঙ্গলবার সকাল ১১টায় বদলগাছী উপজেলার মিনি স্টেডিয়ামে দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় মহাদেবপুর ও বদলগাছী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা দলীয় প্রার্থীর প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান এবং নির্বাচনে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

পড়ুন>> দাগনভূঁঞা উপজেলায় ডা: মানিকের গণসংযোগ

স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর এই আসনে বিএনপির শক্তিশালী উপস্থিতি নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা দলীয় ঐক্য বজায় রেখে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

ফজলে হুদা বাবুল বলেন, এ মনোনয়ন শুধু আমার একার নয়, এ মনোনয়ন মহাদেবপুর- বদলগাছী উপজেলার সকল নেতাকর্মীর। সকলে মিলে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

 

এ সময় ফজলে হুদা আরো বলেন এ আসন থেকে আরো দুইজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারাও ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে প্রত্যাশা করছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!