নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম; সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম; সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম; সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন

 

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম; সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন

 

নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৫-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এ এস এম রায়হান আলম ও সাধারণ সম্পাদক পদে বেলায়েত হোসেন নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি এ এস এম রায়হান আলম পেয়েছেন ২১ ভোট। সাধারণ সম্পাদক পদে বাংলাভিশন ও দৈনিক মানবকণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল হক ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ ও দৈনিক আমার দেশের নওগাঁ জেলা প্রতিনিধি শেখ আনোয়ার হোসেন।

 

পড়ুন>> তাহিরপুরের যাদুকাটা-২ ও চেলানদী বালুমহালের ইজারা বাগিয়ে নিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা

১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি দুটি পদে নির্বাচিত হয়েছেন দি নিউ নেশন ও খবরপত্র পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মীর মোশাররফ হোসেন জুয়েল ও সমাজ সংবাদ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি সুলতানুল আলম মিলন, যুগ্ন সম্পাদক দুটি পদে নির্বাচিত হয়েছেন জিটিভি, খোলা কাগজ ও ঢাকা ট্রিবিউনের নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুর রউফ পাভেল এবং বাংলাদেশ প্রতিদিন, নিউজ২৪ টিভি ও বাসসের নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা। অর্থ সম্পাদক দৈনিক আলোকিত সকালের নওগাঁ জেলা প্রতিনিধি আবু রায়হান রাসেল, দপ্তর সম্পাদক মুক্ত খবরের জেলা প্রতিনিধি মাসুদ রানা, প্রচার সম্পাদক পদে নাগরিক টিভির ও দৈনিক সংবাদের নওগাঁ জেলা প্রতিনিধি সুমন আলী নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য ছয়টি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও দৈনিক বগুড়ার প্রতিনিধি এমদাদুল হক সুমন, দীপ্ত টিভি ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আব্দুর রউফ রিপন, প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জি এম মিঠুন, দৈবিক অবজারভারের প্রতিনিধি ওবায়দুল হক এবং দৈনিক সংবাদ কণিকার প্রতিনিধি শামীম আনসারী।

নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!