নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। জেলা সদরের কালিতলা শ্রী শ্রী বুড়া কালি মাতা মন্দির, পালপাড়া এবং ফাইভ ষ্টার ক্লাব এলাকায় প্রতিমা তৈরির কাজে ব্যাস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা।
জেলা পুলিশের বিশেষ শাখার ডি আইও ওয়ান মোঃ বজলার রহমান জানিয়েছেন, আসন্ন দুর্গোৎসবে নওগাঁ জেলায় মোট ৭৫১টি মণ্ডপে দুর্গা পূজার প্রস্তুতি চলছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মো. কুতুবউদ্দিন বলেন, “অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশে যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবেন। সরকারের এই চেতনার আলোকে জেলায় আসন্ন দুর্গোৎসবকে উৎসবমুখর ও সার্বজনীন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি, জাতীয় হিন্দু মহাজোট নওগাঁ জেলা শাখা ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সমন্বয়ে কয়েকস্তরের এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। আশা করি শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন উৎসব পালিত হবে।
Leave a Reply