নওগাঁর মান্দায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে হাঁস বিতরণ করা হয়েছে।
উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৩৮ জন সুফলভোগীদের মাঝে ২০ টি করে হাঁস বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সোমবার বেলা সাড়ে দশ টার দিকে উপজেলার পরিষদের মিলনায়তনে রুমে এসব হাঁস বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য মুহা.ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
Leave a Reply