নওগাঁর মহাদেবপুরে এসিআই মটরসের সার্ভিস ক্যাম্প ‘সোনালিকা ডে- ২০২২ এর আয়োজন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁর মহাদেবপুরে এসিআই মটরসের সার্ভিস ক্যাম্প ‘সোনালিকা ডে- ২০২২ এর আয়োজন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক প্রেক্ষাপট: সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুরে এসিআই মটরসের সার্ভিস ক্যাম্প ‘সোনালিকা ডে- ২০২২ এর আয়োজন

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
নওগাঁর মহাদেবপুরে এসিআই মটরসের সার্ভিস ক্যাম্প ‘সোনালিকা ডে- ২০২২ এর আয়োজন

নওগাঁর মহাদেবপুর এসিআই মটরসের বার্ষিক সার্ভিস ও মতবিনিময় ‘সোনালিকা ডে- ২০২২ ক্যাম্পেইন উপলক্ষে সারাদিন ব্যাপী নানা আয়োজনে সার্ভিসের কর্মকান্ড তুলে ধরে মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (সেপ্টেম্বর ২২ )সকালে ১০ ঘটিকা হতে সারাদিন ব্যাপী এ সভার পরিচলানা করেন এসিআই মটরসের নওগাঁ জেলা এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শামিম হোসেন।

প্রধান অতিথি হিসাবে, ছলিম উদ্দিন তরফদার এমপি উপস্থিত ছিলেন। এছাড়াও এসিআই মটরসের ডিরেক্টর সার্ভিস এ্যান্ড প্রোটাক্ট ডেভলোপমেন্ট কর্মকর্তা আশিফ উদ্দিনসহ এসিআই মটরসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্যে বলেন, গ্রাহকদের সেবা দেওয়ার পাশাপাশি সোনালিকা ট্রাক্টরসহ এসিআই মটরসের অন্যান্য কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, মূল্য ছাড়ে অন দ্য স্পট বুকিং, ছাড়ে স্পেয়ার পার্টস কেনার সুযোগ, ফ্রি হেলথ চেকআপ ও বিক্রয় অনুসন্ধান কেন্দ্র বুথ করা হয়েছে। আরোও বলেন, চাষের মৌসুমে কৃষক যেন নির্বিঘ্নে ট্রাক্টর ব্যবহার করতে পারেন এজন্য প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিবছর এসিআই মটরস দেশব্যাপী সার্ভিস ক্যাম্প ‘সোনালিকা ডে’ আয়োজন করে থাকে।

এ সময় ক্রেতা মহাদেবপুর উপজেলা’র কৃষক জব্বার হোসেন, রেজাউল করিম ,রাণীনগর উপজেলার আতাউর হোসেন ও আলমঙ্গীর হোসেন মতবিনিময় সভায় বলেন,সোনালিকা ট্রাক্টর এর সার্ভিস ভালো হওয়ায় গত তিন বছর আগে আমরা একসাথে ট্রাক্টর ক্রয় করেছিলাম জনপ্রতি একটা করে এখন আমাদের ট্রাক্টর কারো পাঁচটা, ছয়টা ও সাতটা হয়েছে। এসিআই মটরস সার্ভিস ও ট্রাক্টর ভালো তাই আমরা এসিআই মটরস এর সাথে আছি থাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!