নওগাঁয় ১৪০ জাতের আম নিয়ে তিন দিনব্যাপী আম মেলা শুরু।
নওগাঁয় তিন দিনব্যাপী আম মেলা ২০২৪ইং এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬জুন) দুপুর সাড়ে ১২টার সময় নওগাঁ সদর উপজেলা চত্বরে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রসাশক গোলাম মওলা।
আমকে রপ্তানিমুখী ,কৃষকদের উদ্ব্বদ্ধকরণ, কৃষকেরা তাদের উৎপাদিত ফসলে গুণগতমান বৃদ্ধির মাধ্যমে উচ্চ বাজারদর নিশ্চিত ও একগুচ্ছ নীতি-বিধি প্রযুক্তিগত সুপারিশমালা সামগ্রিক কৃষি উৎপাদন, প্রক্রিয়াকরণ, পরিবহনের বিভিন্ন স্তরে প্রয়োগ করা, মানুষের স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ করার লক্ষ্যে স্থানীয় কৃষি বিভাগ এ মেলার আয়োজন করে।
পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রসাশক গোলাম মওলা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক,জেলার প্রধান আম রপ্তানীকারক সোহেল রানা ।
এ বছর ১হাজার আম বিদেশে রপ্তানীর লক্ষ্যমাত্রা নিধার্রণ করা হয়েছে। শেষে জেলার চারটি উপজেলা পাঁচজন সফল আমচাষীর মধ্যে সমমনা ক্রেস্ট প্রদান করা হয়।উক্ত অনুষ্টানে জেলার প্রায় ছয়শতাধিক আমচাষী অংশ গ্রহণ করেন।
Leave a Reply