নওগাঁয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৮:৫৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
নওগাঁয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নওগাঁয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর জাতীয় সাপ্তাহিক “অপরাধ অনুসন্ধান ” পএিকার যুগ পূর্তি ও ১৩ বছরে পদার্পণ উপলক্ষে শহরের মুক্তির মোড় বৃহস্পতিবার বেলা ১১ টায় নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের নওগাঁ প্রতিনিধি সুবীর দাস এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ।
পড়ুন>>প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ সভায় সাংবাদিকদের স্বার্থরক্ষায় বিএমএসএফের সদস্যরা ঐক্যবদ্ধ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এস এ বিপ্লব, ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী ফাইম ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ।
আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলার রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক আবুজার গাফফারী, সদস্য দেবাশীষ সাহা, সদস্য ওয়ায়েদ আজাদ, সাংবাদিক ইউনিয়ন এর মান্নান, সাংবাদিক ইউনিয়ন এর রাজু, চ্যানেল এস এর সাংবাদিক সোহেল রানা জয়, সাংবাদিক রনক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
























