নওগাঁয় শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল গফুর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল গফুর : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল: মঞ্চের অভিনেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অজানা গল্প সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাশিয়ায় যুদ্ধে পাঠানো বাংলাদেশি তরুণ রাজন দেশে ফিরছেন সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: কেন এটি একটি জাতীয় বিনিয়োগ? ম্যাকাই টেস্টে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা

নওগাঁয় শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল গফুর

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
নওগাঁয় শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল গফুর

নওগাঁয় শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল গফুর।

মে-২০২৪ইং মাসে নওগাঁর শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত)  হিসেবে নির্বাচিত হয়েছেন নওগাঁ সদর মডেল  থানার  ইন্সপেক্টর(তদন্ত) মোঃআব্দুল গফুর । গত মে মাসে তদন্ত বিভাগে  আব্দুল গফুর  শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) হয়েছেন। আজ বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এই ঘোষণা প্রদান করা হয়।

পড়ুন>>২৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সভাশেষে জেলার পুলিশ লাইনে শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত)  হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রমুখ। এমন শ্রেষ্ঠত্ব প্রদান করায় জেলার পুলিশ প্রধানসহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নওগাঁ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল গফুর ।

এ সময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম বলেন, যেকোনো পুরস্কারই একজন মানুষকে শ্রেষ্ঠ কর্মদক্ষতা প্রদর্শনের মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে নিতে পাথেয় হিসেবে কাজ করে।

তাই পুলিশি সেবাকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে সম্পন্ন করার নিমিত্তে কাজের শ্রেষ্ঠত্ব হিসেবে প্রতি মাসে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে জেলা পুলিশে কর্মরত সদস্যদের অনুপ্রেরণা প্রদান হিসেবে এই সম্মাননা প্রদান করে আসছি।

আমি আশাবাদী এমন পুরস্কার পুলিশ সদস্যদের মাঝে নিপুণভাবে নিজেদের দায়িত্ব সম্পাদন করার ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে।

আগামীতেও জেলা পুলিশের এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!