নওগাঁয় ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটে থানায় অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটে থানায় অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

নওগাঁয় ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটে থানায় অভিযোগ

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
নওগাঁয় ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর ও লুটপাটে থানায় অভিযোগ

নওগাঁয় ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর ও লুটপাটে থানায় অভিযোগ।

নওগাঁয় পূর্ব শক্রতার জের ধরে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দূবৃর্ত্তরা।গত ১৪ সেক্টেম্বর রাত ৮টার সময় জেলার সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের এনায়েতপুর বাইপাস সড়কের গাবতলী মাদ্রাসা রোড সংলগ্ন আনিসা এন্টারপাইজে এ ঘটনাটি ঘটে।

আজ সকালে ওই প্রতিষ্ঠানে মালিক পার বোয়ালিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে শয়ন বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে সহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ই সেপ্টেম্বরে রাতে অফিসে বসে শয়ন,ব্যবসায়ী পার্টনার অপু ও তার শ্যালক কাজকর্ম করছিল।

এসময় অভিযুক্ত এনায়েতপুর বাইপাস সড়কের গাবতলী মাদ্রাসা এলাকার মৃত আফসারের ছেলে মামুন,মামুনের ছেলে সালমান শাকিব,সালমান শাকিবের স্ত্রী রিতা,বগুড়া জেলার সান্তাহার পৌরসভার চা-বাগান এলকার শুভসহ আরো ৭থেকে ৮জন লাটি,লোহার রড ও চাকু নিয়ে অর্তকিতভাবে হামলা চালায়।

এসময় এলোপাতাড়ী মারপিটে শয়ন,অপু ও তার শ্যালক আহত হয়। হামলাকারীরা অফিসের আসবাপত্র ভাংচুর করে এবং ক্যাশবাস্ক থেকে নগদ ৫লাখ ৩০ হাজার টাকা,ব্যাংকের চেকবই,রাজস্ব ট্যাম্প লুট করে নিয়ে যায়। চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দূবৃর্ত্তরা পালিয়ে যান। এলাকাবাসী গুরুতর আহত শয়নকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

ব্যবসায়ী প্রতিষ্ঠানে মালিক শয়ন ও অপু জানান,সেদিন রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দ্বারা সজ্জিত হয়ে অর্তকিতভাবে হামলা চালিয়ে আসবাপত্র ভাংচুর করে ও নগদ টাকা,চেকবই ও রাজস্ব ট্যাম্প লুট করে নিয়ে যায়। এতে করে প্রায় ১০লাখ টাকা ক্ষতি হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার এস আই সাখায়াত হোসেন বলেন,এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!