নওগাঁয় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ২৮১১ বার পড়া হয়েছে
নওগাঁয় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নওগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বীর উত্তম মরহুম জিয়াউর রহমান সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) নওগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত হাট নওগাঁ ঈদগাহ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।
পড়ুন>>ডোমারে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডাঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মানুনুর রহমান রিপন, জেলা বিএনপি সাবেক আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন।
নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানা, নওগাঁ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কহিনুল ইসলাম মিলি এবং নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাজ্জু।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























