ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

নওগাঁয় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিলো কৃষকলীগ

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ০৭:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে

নওগাঁয় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিলো

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় অসহায় কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌছে দিলো কৃষকলীগ নেতা কর্মীরা।

জেলায় ধান কাটা শ্রমিক সংকটে থাকা অসহায় কৃষক জাইদুল ইসলাম এর ১ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে কৃষকলীগের নেতাকর্মীরা।

মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশে মাঠে গিয়ে কৃষকের ধান কেটে দিচ্ছে বাংলাদেশ কৃষক লীগ।

আজ বুধবার সকালে জেলার সদর উপজেলার দিঘলী বিলে নওগাঁ জেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে জেলা ও উপজেলা কৃষকলীগের নেতা কর্মীরা জমিতে থাকা পাকা ধান কেটে তা ঐ কৃষকের বাড়ি পৌছে দেন। পড়ুন>>সরিষাবাড়ীতে চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন

ধান কেটে বাড়ি পৌছে দেওয়ায় শ্রমিক সংকটে থাকা কৃষক জাইদুল ইসলাম জেলা কৃষকলীগের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় জেলা কৃষকলীগের যুগ্ম- আহ্বায়ক, আলহাজ্ব ওসমান, আলহাজ্ব কুদরত উল্ল্যা, মাহমুদুন নবী বেলাল, কৃষকলীগের সদস্য আব্দুর রহমান, নাসিমা বেগম, নওগাঁ সদর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আজাহার আলী,

সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান,নওগাঁ পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ তারিখ সুজা সহ জেলা উপজেলা ও পৌর কৃষকলীগের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেন।

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেও কৃষক লীগকে সঙ্গে নিয়ে কৃষকের পাশে থাকেন। ক্ষমতায় না থাকলেও কৃষক লীগকে সঙ্গে নিয়ে কৃষকের সেবায় নিয়োজিত থাকেন।

আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে কৃষক হত্যা করে আর ক্ষমতায় না থাকলে কৃষকের ধানের গোলায় আগুন দেয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিলো কৃষকলীগ

আপডেট সময় : ০৭:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩