নওগাঁয় অবৈধ মাংসের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় অবৈধ মাংসের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সার বিতরণে গড়িমসি করায় গুদাম ভেঙে সার নিয়ে গেল বিক্ষুব্ধ কৃষকরা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভ রংপুরে শিক্ষক পরিবারে চার সদস্যের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে আটক ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৪১ পদে নিয়োগ: আবেদনের বিস্তারিত

নওগাঁয় অবৈধ মাংসের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
নওগাঁয় অবৈধ মাংসের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁয় অবৈধ মাংসের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁয় অবৈধ মাংসের দোকান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শহরের পৌর মাংস বাজারের সামনে নওগাঁ পৌর মাংস ব্যবসায়ী সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নওগাঁ পৌর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন নওগাঁ পৌর মাংস ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মাজেদুর রহমান মাজেদ, সাধারণ সম্পাদক মোরাদ খান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সদর উপজেলার মাদারমোল্লা গ্রামের বাবুর ছেলে রিমন হোসেন র্দীঘদিন থেকে মাংস বাজারের সামনে অবৈধ ভাবে, পেশীশক্তির বলে ভুয়া কাগজ তৈরি করে এবং সমিতির সদস্য না হয়ে বিনা লাইন্সেছে মাংসের দোকান দেয়ার চেষ্টা করে আসছে।

যদি ওই অবৈধ মাংস ব্যবসায়ী মাংসের দোকান শুরু করে তাহলে আমরা সব সমিতির মাংসের দোকান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিবে বলে তারা হুঁশিয়ারি দেন বক্তারা। উক্ত মাবনবন্ধনে প্রায় শতাধিক মাংস ব্যবসায়ী অংশগ্রহন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!