ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৩৫৩৬২ বার পড়া হয়েছে

ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব

​
সিরাজগঞ্জের তাড়াশে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ধর্মীয় সম্প্রীতির আবহে ও অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও শ্রী শ্রী গোপালদেব মন্দিরে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ওই উৎসব উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি তাড়াশ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সনাতন ধর্মাবলম্বী ভক্তদের পাশাপাশি এই আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

​

পড়ুন>> সৎ ও দক্ষ কর্মকর্তার হঠাৎ বদলিতে ফেনীবাসীর মধ্যে প্রশ্ন ও ক্ষোভ

বর্ণাঢ্য এ র‍্যালিটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, বিএনপি নেতা ওবায়দুল হোসেন এবং উপজেলা যুবদলের সভাপতি এফ এম শাহ আলম। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সনাতনী ভক্তবৃন্দ এতে অংশ নেন।

​

র‍্যালি শেষে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও শ্রী শ্রী গোপালদেব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দিরের সেবায়েত ও সাধারণ সম্পাদক আশুতোষ সান্যালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্মীয় সম্প্রীতির আবহে তাড়াশে নব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উৎসব

আপডেট সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬