ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ও ঔপনিবেশিক চিন্তার প্রভাব আদালতে প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি আমিনীর স্বীকারোক্তি: সাতক্ষীরায় যুবককে আজকের খেলার সূচি (১৯ অক্টোবর ২০২৬) মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর নিয়ে ধোঁয়াশা ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর ই আলম মিঠু শীতের আগাম আগমনী বার্তা, কার্তিকের শুরুতেই কুয়াশার চাদরে উত্তরাঞ্চল নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ৯৩ লাখ টাকা বরাদ্দ দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির

দেশে ফিরছেন সাংবাদিক শফিক রেহমান

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

দেশে ফিরছেন সাংবাদিক শফিক রেহমান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ফিরছেন সাংবাদিক শফিক রেহমান

দীর্ঘ ৬ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর দেশে ফিরছেন সাংবাদিক শফিক রেহমান। রোববার (১৮ আগস্ট) তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, রোববার বেলা ১২টায় সাংবাদিক শফিক রেহমান ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শায়রুল জানান, সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সজীব ওনাসিসকে। আর সদস্য সচিব করা হয়েছে জাহিদুল ইসলাম রনিকে। সমন্বয়ক রাজীব আহসান চৌধুরী পাপ্পু এবং এর উপদেষ্টা হচ্ছেন হাসানুর রহমান।

প্রসঙ্গত, গত বছরের ১৭ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেয়া হয়েছিল।

এর আগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে। ছবি- নেট থেকে নেয়া

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে ফিরছেন সাংবাদিক শফিক রেহমান

আপডেট সময় : ০৯:২৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪