ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২ ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: অস্কারজয়ী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০ শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে ট্রাম্পের জাঁকজমকপূর্ণ নৈশভোজ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ প্রকাশ কাতারে গ্রীষ্মকালীন নিয়ম অমান্য: ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে আলোকচিত্রের দ্বিশতবর্ষ পূর্তি উদ্‌যাপন ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামত হচ্ছে ‘থ্রি আর’ কৌশলে: প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন
  • আপডেট সময় : ০৬:৪২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ১৮৯ বার পড়া হয়েছে

দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল দাউদ। তার সঙ্গে এসেছেন সংশ্লিষ্ট দফতরের ১৩ কর্মকর্তা।ত্র সময় ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ।

গত শনিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে একটি বিশেষ ফ্লাইটযোগে সৌদি আরব থেকে ঢাকায় আসেন উপমন্ত্রী নাসের।বাশার বিমান ঘাঁটিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকায় সৌদির রাষ্ট্রদূত ঈসা ইউসেফ আলদুহাইলান, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাতে সৌদি দূতাবাসে রাষ্ট্রদূত ইউসেফ আলদুহাইলানের সঙ্গে নৈশভোজে অংশ নেয়ার কথা রয়েছে উপমন্ত্রীর।

সফরের দ্বিতীয় ও শেষ দিন রোববার সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেয়ার কথা রয়েছে নাসেরের।

রোববার সন্ধ্যায়ই সৌদির একটি বিশেষ ফ্লাইটযোগে স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন উপমন্ত্রী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২