দীর্ঘ তিন বছর পর চালু সোনামসজিদ ইমিগ্রেশন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দীর্ঘ তিন বছর পর চালু সোনামসজিদ ইমিগ্রেশন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

দীর্ঘ তিন বছর পর চালু সোনামসজিদ ইমিগ্রেশন

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
দীর্ঘ তিন বছর পর চালু সোনামসজিদ ইমিগ্রেশন

চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দীর্ঘটানা তিন বছর বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার, রাজশাহী মনোজ কুমার, ৪৩ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ -১ আসনের সাংসদ সদস্য ডাঃ সামিউল উদ্দীন আহমেদ শিমুল এমপি, সহ ৪৪ চাঁপাইনবাবগঞ্জ -৩ আসনের সাংসদ মুহাঃ জিয়াউর রহমান এ ইমিগ্রেশনের কার্যক্রম উদ্বোধন করেন।

 

এর ফলে আজ থেকেই সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে আসা যাওয়া করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা।

এই দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার পর স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে পাসপোর্ট ধারী যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও চিকিৎসা নিতে যাওয়া হাজারো বাঙালি বাংলাদেশী।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দীর্ঘটানা তিন বছর বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার গুরুত্বপূর্ণ সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হয় ।

এতে সোনামসজিদ-মোহদিপুর স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে আসা যাওয়া করতে পারবেন পাসপোর্টধারি যাত্রীরা। তবে দুরত্ব কমবে প্রায় ৬০০.কিলোমিটার।

দুপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার চাঁপাইনবাবগঞ্জের তিনজন সাংসদ ও ব্যবসায়ী নেতাদের নিয়ে সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে গিয়ে এ ইমিগ্রেশনের কার্যক্রম উদ্বোধন করেন।

পরে উভয় দেশের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ফুল দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান এবং মিষ্টি বিনিময় করেন।

বাংলাদেশ বৃহত্তর রাজশাহী অঞ্চলের ভারতগামী যাত্রীদের একদিকে যেমন খরচ কমবে,তেমনি অন্যদিকে দুরত্ব কমবে। ফলে দীর্ঘদিন পর এই এমিগ্রেশন খুলে দেওয়ায় আনন্দ যাত্রীরা সহ পানামা পোটলিংকের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

ডলার নামে এক যাত্রী বলেন,দীর্ঘদিন এমিগ্রেশন বন্ধ থাকার ফলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে আমাদের। এখন এটি খুলে দেওয়াতে আমারা আনন্দিত।

হাসান নামে,অপর যাত্রী বলেন,দীর্ঘ পথ ঘুরে ভারতে যাওয়ার ফলে আমারা সবদিক দিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছি।এখন আসা করছি এই পথটি খোলা থাকবে।

ব্যবসায়ী সামাদ ও রশিদ বলেন,ব্যবসায়ীরা আগে সংক্ষিপ্ত বৈঠকের জন্য এখানে আসতে এই এমিগ্রেশন বন্ধ হওয়ায় তারাও আসতে পারেনি। ফলে স্থলবন্দরে এর প্রভাব পড়েছিলো। আশা করছি এগুলো এখন কেটে নিরসন হবে।

মহিদিপুর কাস্টমসের সহকারি কমিশনার দেবাশীষ মুখপ্যাধয় বলেন, করোনাকালীন কিছু জটিলতা ছিলো। সেটি আমারা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। ফলে এই এমিগ্রেশন আবারও চালু করা হয়েছে।

এর আগে প্রাণঘাতী করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৫ মার্চ সোনামসজিদ চেকপোস্ট বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছর যাত্রী চলাচল বন্ধ থাকলেও আমদানি-রপ্তানির জন্য সোনামসজিদ স্থলবন্দর চালু রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!