ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক

দিরাইয়ে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে নিহত ১ এবং আহত ৩০

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২৪৯১৭ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিরাইয়ে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে নিহত ১ এবং আহত ৩০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় রাজনৈতিক আধিপত্য ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবলীগ নেতা আব্দুল মুহিত এবং বিএনপি নেতা শাহাদীব (মেম্বার)-এর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলিনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রতন মিয়া বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহাদীব মেম্বার এবং আলিনগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও রয়েছে। সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া আরেকটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ভাটিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহাদীব মেম্বারকে প্রতিপক্ষের লোকজন আটকিয়ে মারধর করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

পড়ুন>>“চরাঞ্চলের তরুণদের খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে চাই”—জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতদের মধ্যে আব্দুল মুহিত পক্ষের অন্তত ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে শাহাদীব মেম্বারের পক্ষের আহত ১০ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

গুরুতর আহত আল আমিন (২৬) ও সোনাই মিয়া (৭৫)-কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত দুই পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিরাইয়ে আওয়ামীলীগ ও বিএনপি সংঘর্ষে নিহত ১ এবং আহত ৩০

আপডেট সময় : ০২:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬