সংবাদ শিরোনাম :
তাহিরপুরে হাওর বাঁচাতে পাটলাই নদী খনন বন্ধের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সুনামগঞ্জ থেকে আমির হোসেন
- আপডেট সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ৩১৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের তাহিরপুরে হাওর বাঁচাতে পাটলাই নদী খনন বন্ধের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
তাহিরপুর উপজেলা সুলেমানপুর বাজারে মহালিয়া এবং গুরমার হাওর বাঁচাতে পাটলাই নদী খনন বন্ধের দাবীতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
গত (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার সুলেমানপুর বাজারে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুর রউফের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য সিরাজুল হকের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মওলানা এনামুল হক, সাবেক ইউপি সদস্য আলকাছ উদ্দিন, জুনায়েদ আহমদ, সিব্বির আহমদ, রফিক উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হাওরের জমিতে চাষাবাদ করে পরিবারের ভরণ-পোষন মেটাচ্ছে তারা। এই জমিতে হাজার হাজার মন ফসল পাচ্ছে।পাটলাই নদী খনন করা হলে ফসলী জমি ক্ষতিগ্রস্ত হবে। না খেয়ে থাকতে হবে পরিবার পরিজন নিয়ে।
এজন্য পাটলাই নদীতে খনন কার্যবন্ধের জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধন এর আগে, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য, এ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার ও জেলা প্রশাসক মো: রাশেদ ইকবাল চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের বরাবর গণসাক্ষর সম্মিলিত স্মারকলিপি হস্তান্তর করেন এলাকাবাসী।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :





















