তাহিরপুরে ঈদ উপহার বিতরণ করলেন এড. রনজিত সরকার
- আপডেট সময় : ০৮:৩০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে
তাহিরপুরে ঈদ উপহার বিতরণ করলেন এড. রনজিত সরকার
সুনামগঞ্জের তাহিরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার স্বরূপ শাড়ী লুঙ্গী বিতরণ করলেন অ্যাডভোকেট রনজিত সরকার।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ -১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রনজিত সরকার ।
তাহিরপুর উপজেলা আ. লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার , উপজেলা আ. লীগের সদস্য আজিজুল হক, মধ্যনগর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
সুনামগঞ্জ -১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার হাওরাঞ্চলের অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন ও কৃষকের কল্যাণে বদ্ধপরিকর।
আমার নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই হাওর এলাকার মানুষদের বিভিন্ন ভাতাসহ নানা প্রকল্পের মাধ্যমে গরীব–দুঃখী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এরই ধারবাহিকতায় ধনী–গরীবের বৈষম্য দূর করে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমি আপনাদের সন্তান হিসেবে এ অঞ্চলের অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছি ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























