তাহিরপুরে ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আজ ৮ আগস্ট: সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা; থাকবে ভ্যাপসা গরম আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শনিবার ৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা শ্যামনগরে নারীর ঘর থেকে যুবদল নেতাকে আটক ভিডিও ভাইরাল দীর্ঘ প্রতীক্ষার পর জুমার নামাজে উদ্বোধন রাণীশংকৈল মডেল মসজিদ ঠাকুরগাঁওয়ে ঝাড়ফুঁকের ভরসায় সাপের কামড়ে আদিবাসী কিশোরের মৃত্যু দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

তাহিরপুরে ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
তাহিরপুরে ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেলসহ আটককৃত ফয়সাল।

 

 

 

তাহিরপুরে ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক

 

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা, একটি মোটরসাইকেলসহ আল ফয়সাল (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়ন ননাই গ্রামে মৃত সুজাত মিয়ার ছেলে।

 

 

রবিবার(০৩ মে) রাতে উপজেলার বাদাঘাট বাজারের কালীবাড়ি এলাকায় সন্দেহভাজন অবস্থায় তাকল একটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

 

পড়ুন>> ব্রহ্মপুত্রের দুর্গমচরের আশীর্বাদ আমবাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয়

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলামের নেতৃত্বে সঙ্গী ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কালীবাড়ি এলাকায় সন্দেহভাজন অবস্থায় আল ফয়সালকে একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১লাখ ৪ হাজার ৮শত টাকা, অন্যান্য নগদ অর্থ এবং একটি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

 

তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহও পূর্বেও একাধিক মামলা রয়েছে।

 

 

বাদাঘাট তদন্ত ক্যাম্পের ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, যেখানে মাদক,সেখানেই অভিযান চলবে, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিটি ইউনিয়ন ও গ্রামকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!