তাহিরপুরের বিন্নাকুলি মসজিদের উন্নয়নে অনুদান দিলেন জননেতা সেলিম আহমদ
- আপডেট সময় : ০৯:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ১৪৬ বার পড়া হয়েছে
সুনামঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি বাজার মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ ১০(দশ) লক্ষ টাকা অনুদান মসজিদ কমিটির হাতে তুলে দিয়েছেন সুনামগঞ্জ ১আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম আহমদ।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জিয়াউল হক এবং বালিজুরী ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন।
ঐ তিন জনের উদ্যোগে তাদের ব্যক্তিগত তহবিল থেকে মসজিদের উন্নয়ন কাজের জন্য এই বড় অংকের অমুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা নামাজের পর বিন্নাকুলি বাজারের নব নির্মিত (চলমান কাজ) বাজার মসজিদে নামাজ আদায়ের পর মুসল্লীদের উপস্থিতিতে এই অনুদান প্রদান করেন সুনামগঞ্জ ১আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমদ।
এসময় সেলিম আহমদের সাথে উপস্থিত ছিলোন বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, লাউরেড়গড় বাজার কমিটির সভাপতি আবু সুফিয়ান,মসজিদ কমিটির সভাপতি ফুলবক্স মিয়া,বাজার মসজিদ কমিটির ইমাম মাওলানা বশির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুদানকালে সুনামগঞ্জ ১আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম আহমদ বলেন পবিত্র রমজান মাসে আল্লাহর ঘর মসজিদের জন্য আমিও আমার সাথে আমার শ্রদ্ধাভাজন দুই ব্যাবসায়ী মিলে আমাদের ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করেছি।
তিনি আরও বলেন যেহেতু বিন্নাকুলি বাজারে দূরদূরান্তর থেকে অনেক ব্যবসায়ীরা এবং ১০/১৫টি গ্রামের মানুষ এখানে জমায়েত হন তাই এই মসজিদটি নামাজের জন্য খুবই জরুরী একটি স্থান।
এখানে গ্রামের মুসল্লীরা নামাজ আদায় করবেন এটাই আমাদের বড় পাওয়া। তিনি আর বলেন বর্তমান সরকার সরাদেশে যে ভাবে উন্নয়ন করে যাচ্ছেন।
আমরা যারা দলের সঙ্গে জড়িত আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব সরকারের পাশাপাশি তারই অংশ হিসেবে এ জেলার অসহায় মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শের সপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছি।
এছাড়াও তিনি সুনামগঞ্জ ১আসনের জনগনকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে নির্বাচনের অংশ গ্রহণ করবেন বলে জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























