তাহিরপুরের বাদাঘাট বাজারে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
তাহিরপুরের বাদাঘাট বাজারে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে শুক্রবার দুপুরে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সাধারণ সম্পাদক,সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক,সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।
উপজেলার বাদাঘাট ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে উপজেলা কৃষকদলের আহবায়ক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালামের এর সঞ্চালনায় বক্তব্য রাখের উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ,জেলা বিএনপি সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন।
পড়ুন>>ধানমন্ডি ৩২ নম্বরে মিলল রহস্যময় ঘরের খোঁজ!
এছাড়াও বাদাঘাট বাজার বনিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম নাসের উজ্জ্বল,উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল শাহ,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সংগ্রাম, বিএনপি নেতা আব্দুল গনি, উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব আবু সায়েম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক শাহিন আলম মেম্বার, সদস্য সচিব ডাঃ হাবিবুর রহমানসহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সমাবেশকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় কৃষকদের নেতা কর্মীগণ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























