তারুণ্যের রোড মার্চ সমাবেশ সফল করতে নওগাঁয় যুবদলের প্রস্তুতি সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তারুণ্যের রোড মার্চ সমাবেশ সফল করতে নওগাঁয় যুবদলের প্রস্তুতি সভা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫

তারুণ্যের রোড মার্চ সমাবেশ সফল করতে নওগাঁয় যুবদলের প্রস্তুতি সভা

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
তারুণ্যের রোড মার্চ সমাবেশ সফল করতে নওগাঁয় যুবদলের প্রস্তুতি সভা

তারুণ্যের রোড মার্চ সমাবেশ সফল করতে নওগাঁয় যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজশাহী বিভাগীয় তারুণ্যের রোড মার্চ সফল করার লক্ষ্যে নওগাঁয় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ শহরের কেড়ির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম নয়নের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন সৈকত।

সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (রাজশাহী বিভাগ) মো. মাহফুজুর রহমান রিটন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, সদস্য তরিকুল ইসলাম টিটু, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম.এস মুসাব্বির শাফি, সদস্য মাহমুদুস সালেহীন।

এছাড়াও নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশানুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহাম্মেদ নিপু ও রুবেল হোসেনসহ যুবদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় জানানো হয়, বিভাগীয় তারুণ্যের রোড মার্চটি আগামী ১৭ সেপ্টেম্বর বগুড়া, সান্তাহার ও নওগাঁ হয়ে রাজশাহী গিয়ে শেষ হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

এই সরকারের পতনসহ তরুণ প্রজন্মকে আন্দোলনে সক্রিয় করতেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এতে আশা করা হচ্ছে ব্যাপক সমাগম ঘটবে তরুণ প্রজন্মের এবং এর মধ্যে ভোটাধিকার প্রতিষ্ঠায় ও সরকার পতনের আন্দোলন আরো গতিশীল বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!